ডেবরার ট্যাবাগেড়ীয়া ফেরিঘাটে সেতু নির্মাণের দাবিতে ডেবরায় মিছিল
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লক এর ট্যাবাগেড়িয়া ফেরিঘাটে সেতুর দাবি যেন এক প্রবাহ মান ইতিহাস । স্বাধিনতার পরবর্তী সময় টা ১৯৭২, ডেবরার মূল জনস্রোত থেকে বিচ্ছিন্ন ডেবরা ব্লক এর ১,২,৭,৮ চার টি অঞ্চল সহ ডেবরা ব্লকের সমস্থ মানুষ গোটা ডেবরা ব্লক পদযাত্রা করে সেতুর দাবি নিয়ে আন্দোলনের শুরু করে। তৎকালিন ডেবরা বিধান সভার বিধায়ক রবিন্দ্রনাথ বেরা ট্যাবাগেড়ীয়া সেতুর জন্য রাজ্য সরকার এর কাছ থেকে অর্থের অনুমোদন পেলেও তা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। এর পর দীর্ঘ দশকের পর দশক গড়িয়েছে অনেক জল, বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে সেতু নির্মাণ এর দাবি সরকারের কাছে পোঁছে দিয়েছে জনগন।
অবশেষে ২০১৮ সালে ৫ঐ আগস্ট ডেবরা ব্লক এর ১নং ভবানীপুর গ্রাম পঞ্চায়েত এর বাসিন্দা সমাজসেবি গৌতম মাজী ৪ টি গ্রাম পঞ্চায়েত এর অবহেলিত সাধারন মানুষকে সংঙ্গে নিয়ে একটি অরাজনৈতিক দ্বীপান্তর মুক্তি সংগ্রামী মঞ্চ তৈরি করে স্থায়ী সেতু নির্মাণ এর জন্য আন্দোলন সংগঠিত করেন। এই মঞ্চের উদ্যোগক্তা সঞ্জয় গোস্বামী, সুজিত পারিয়াল, অরবিন্দ সাউট্যা, কেশব চক্রবর্তী , পুলকেশ কুইঁতি দের সংঙ্গে হাজার হাজার বঞ্চিত দ্বীপান্তর বাসী কখোনো ডেবরা বি ডি ও অফিসে,কখোনো পশ্চিম মেদিনীপুর জেলাপরিষদ এ, কখোনো পশ্চিম মেদিনীপুর জেলার ডি এম এর কাছে দরবার করেছে। এমনকি ডেবরাতে সারাদিনব্যাপী জাতিয় সড়ক অবরোধ করেও দাবি আদায়ে ব্যার্থ হয়েছে।
শনিবার ডেবরা চৌরাস্তার মোড়ে প্রায় ৫ হাজার মানুষ সমবেত হয়ে মিছিল করে মূখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে সেতুর দাবী তুলেন। ওই সংগঠন এর পক্ষ থেকে জানানো হয় যে
“আমরা স্বাধীনতার পরে কমবেশী ৪২ টি নির্বাচনে অংশ গ্রহন করেছি, প্রতিটি নির্বাচনের আগে সব নেতারাই প্রতিশ্রুতি দেন ক্ষমতায় এলে সেতু নির্মাণ করে দেবেন। নির্বাচন পেরিয়ে যায়, সরকারের সিংহাসন সাজিয়ে দেয় এই দ্বীপান্তর বাসী সেতু আর হয় না। আজকে কয়েক লক্ষ দ্বীপান্তর বাসী জোট বদ্ধ , পারাপারের নামে আর টাকা লুঠ করতে দেবনা ডেবরা পঞ্চায়েত সমিতিকে । একটাই কথা ২০২১ এ বিধানসভা ভোটের আগে সেতুর কাজ না শুরু হোলে ডেবরা বিধান সভার মানুষ আর কোনো ভোটে অংশগ্রহন করবে না। মূখ্য মন্ত্রীর জেলা সফর এর আগে মুখ্যমন্ত্রী কে আমাদের একটাই বার্তা বলে ওই সংগঠনের পক্ষ থেকে গৌতম মাজী জানান।

Post a Comment